ব্লাড ডোনেশন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন

“ব্লাড ডোনেশন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন” একটি অলাভজনক, অরাজনৈতিক ও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। ইহা ৬ জুলাই ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং সমগ্র কার্যক্রম বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ঢাকা জেলায় অবস্থিত। বর্তমানে ঢাকা, টাঙ্গাইল ও কুমিল্লা- এই তিনটি শাখা রয়েছে। এই সকল শাখা হতে বিভিন্ন ধরণের কার্যক্রম হয়ে থাকে, যেমন- 

ক) রক্তদান কার্যক্রম পরিচালনা ও সচেতনতা বৃদ্ধি করা। খ) স্বেচ্ছা রক্তদাতার তালিকা তৈরি ও রক্ত সরবরাহে সহযোগিতা করা। গ) স্বাস্থ্যসেবা, দুর্যোগকালীন সহায়তা ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা। ঘ) দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান। ঙ) রক্তদাতা ও জনসাধারণের জন্য সেমিনার, ওয়ার্কশপ, প্রশিক্ষণ ও ক্যাম্পেইন আয়োজন। চ) ছাত্র, যুব ও সাধারণ জনগণকে মানবিক ও সামাজিক কাজে সম্পৃক্ত করা। ছ) সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে সহযোগিতা ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন। জ) সদস্যগণের কল্যাণের জন্য আবশ্যক অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা।

রক্তের সন্ধান করুন

রক্তের সন্ধান করুন